Sylhet Today 24 PRINT

শীতার্তদের কম্বল দিলেন চিত্রনায়িকা মিম

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২১

রাজশাহীর বাঘায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের অর্থায়নে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার নারায়ণপুর কেন্দ্রীয় পূজা মন্দির মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার।

উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিল, কামাল হোসেন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার, ওয়ার্কার্স পার্টির সাবেক জেলা সভাপতি প্রশান্ত কুমার পাণ্ডে, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের মামা স্বপন কুমার সাহা, সঞ্জিব কুমার পাণ্ডে, অরুণ কুমার সরকার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.