Sylhet Today 24 PRINT

‘ওগো বারে বারে..’ মিউজিক ভিডিও উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২১

রঙ্গন মিউজিকের ‘ওগো বারে বারে ...’ মিউজিক ভিডিও উন্মোচন হয়েছে। জামাল হোসেনের কথায় হৃদয় হাসিনের সুরে কণ্ঠ দিয়েছেন সুবর্ণা রহমান।

বৃহস্পতিবার ঢাকার মগবাজারে রঙ্গন মিউজিকের কার্যালয়ে এক অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির মোড়ক উন্মোচন করেন গানটির গীতিকার জামাল হোসেন। মিউজিক ভিডিওটির চিত্রধারণ করেছেন তানভীর শেহজাদ।

উন্মোচন অনুষ্ঠানের পরপরই মিউজিক ভিডিওটি রঙ্গন মিউজিকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।

মিউজিক ভিডিওটির কম্পোজিশন করেছেন হৃদয় হাসিন ও সায়েম রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.