Sylhet Today 24 PRINT

নিরবের সঙ্গে জুটি বেধে ফিরলেন বুবলী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ব্যস্ত নায়ক নিরবের সঙ্গে সিনেমায় ফিরলেন ঢালিউডের আলোচিত নায়িকা বুবলী। সোমবার রাতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিনেমার নাম চোখ। সিনেমায় নিরব চুক্তিবদ্ধ হয়েছেন রোববার। চোখ সিনেমাটি পরিচালনা করবেন আসিফ ইকবাল জুয়েল।

নিরব বলেন, ‘সিনেমাটি রোমান্টিক হরর ঘরানার। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিনেমার শুটিং।’

চোখ সিনেমার মাধ্যমে এক বছর পর সিনেমায় ফিরলেন বুবলী। ক্যাসিনো নামের একটি সিনেমায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষ অভিনয় করেছিলেন বুবলী। সেই সিনেমাতেও বুবলীর বিপরীতে ছিলেন নিরব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.