বিনোদন ডেস্ক | ০৭ নভেম্বর, ২০১৫
পাঠক ভয় নেই। সত্যি সত্যি অভিনেত্রী প্রভা কিডনাপ হননি। ‘কিডনাপ’ একটি নাটকের নাম।
এটি রচনা ও পরিচালনা করেছেন নাদিয়া আফরিন।
সম্প্রতি উত্তরা ও দ্বিয়াবাড়ীর বিভিন্ন জায়গাতে এর দৃশ্যধারণ শেষ হয়েছে।
প্রভাসহ নাটকটিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, স্বপ্ন নূপুর, লাবনী, প্রয়ন, মম শিউলী। মূলত গল্পটি একটি কিডনাপ দলের সংগঠিত চক্রের গল্প।
এতে দেখা যাবে প্রভা কিডনাপ হয়ে যান। অতঃপর কৌশলে নিজেকে মুক্ত করেন তাদের হাত থেকে।