Sylhet Today 24 PRINT

মেয়ের মা হলেন ঈশিতা

বিনোদন ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৫

মেয়ের মা হলেন অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। গত ১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

গত রবিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার সকালে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে আজরীন দৌলা। এছাড়া ঈশিতার ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৯ বছর আগে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন ঈশিতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মডেলিং থেকে অভিনয়, গান সব জায়ংগাতে কৃতিত্বের সাক্ষর রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.