Sylhet Today 24 PRINT

সানি লিওন এ বার নওয়াজের নায়িকা

ওয়েব ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৫

নওয়াজউদ্দিন সিদ্দিকি আর সানি লিওন। এক জন কাঠখোট্টা সুপার সিরিয়াস অভিনেতা, অন্য জন লাস্যে ভরপুর। এদের দু’জনকে এক ছবিতে ভাবা যায়? তাও আবার একে অপরের বিপরীতে? কথায় তো আছে অপজিট অ্যাট্রাক্টস। তাই এই দু’জনকে এ বার পর্দায় এক সঙ্গে আনতে চলেছেন সোহেল খান।

শোনা যাচ্ছে সোহেলের আগামী ছবিতে নওয়াজের নায়িকা হতে চলেছেন সানি। আগে এই চরিত্রের জন্য অ্যামি জ্যাকসনকে ভাবা হলেও সম্ভবত সানিকেই চূড়ান্ত করতে চলেছেন সোহেল।

কিছু দিন আগেই সানি বলেছিলেন এবার তিনি বলিউডের মেন স্ট্রিম ছবিতে অভিনয় করতে চান। এ দিকে ছবিতে নওয়াজ মানেই ছবির বিষয়বস্তু কিছুটা তো ভারী হবেই। সানি যে প্রথমেই এত সিরিয়াস হয়ে যাবেন ভেবেছিলেন কি?

সূত্র: আনন্দবাজার পত্রিকা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.