Sylhet Today 24 PRINT

কাজলের সাথে বাবার জুটি পছন্দ নয় শাহরুখপুত্র আবরামের

বিনোদন ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৫

পাঁচ বছর পর ফের পর্দায় ফিরছে শাহরুখ-কাজল জুটি। ‘দিলওয়ালে’-তে দেখা যাবে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি। প্রতীক্ষায় রয়েছেন শাহরুখ-কাজলের অনুরাগী কূল।

তাঁদের এই রসায়ন অনুরাগীদের পাগল করলেও, পছন্দ নয় একজনের। ‘দিলওয়ালে’-র ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছেন, তাঁর ছোট ছেলে আবরামের এই জুটি একেবারেই পছন্দ হয়নি।

কাজলকে অপছন্দ না হওয়ার কারণটিও বেশ মজার। শাহরুখ জানিয়েছেন, রোহিত শেঠি পরিচালিত এই রোম্যান্টিক কমেডি ড্রামার শ্যুটিংয়ে কখনও শাহরুখকে আহত হতে দেখলে মনে মনে খুবই কষ্ট পায় ছোট্ট আবরাম।

সে তো বোঝে না, এটা রিয়েল নয়, সবই রিল-এর জন্যই। শাহরুখ আহত পেলে সে মনে করে, ‘দুষ্টু নায়িকা’ কাজলের জন্যই তার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। সে বলে ওঠে, ‘পাপা টুট গয়ি’।

পরিচালক রোহিত শেঠির কোনও দোষ খুঁজে পায় না আবরাম। সব দোষ গিয়ে পড়ে বেচারা কাজলের ওপর। শাহরুখকে আহত হতে দেখে মনে মনে খুব বিরক্তও হয় আবরাম। শাহরুখ অবশ্য জানিয়েছেন, তিনি ও কাজল এই বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.