Sylhet Today 24 PRINT

আইসিইউতে কবরী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরীকে আইসিইউতে নেয়া হয়ে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

তিনি বলেন, আগেই চিকিৎসকদের পরামর্শ ছিল ম্যাডামকে আইসিইউতে নেয়ার। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ পাওয়া যাচ্ছিলো না। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ম্যাডামকে সেখানেই নেয়া হয়েছে।

কবরীর শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে নূর উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনই বলতে চাই না, চিকিৎসকরা আগে দেখুক।’

করোনা পজিটিভ হয়ে গত ৫ এপ্রিল থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন কবরী।

১৯৬৪ সালে ‘সুতরাং’ নামে একটি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। অভিনয়ের পাশাপাশি এখন সিনেমার প্রযোজনা ও পরিচালনাও করছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.