Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে কবরী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২১

হঠাৎ খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষায় দেন সারাহ বেগম কবরী। ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

অবশেষে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। এখন সেখানেই চিকিৎসাধীন তিনি। কবরীর উন্নত চিকিৎসার জন্য গত শনিবার সকাল সাড়ে ১০টায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড বসেছিল বলে জানান অধ্যাপক ফারুক আহমেদ।

সম্প্রতি কবরী শুটিং শেষ করেছেন ‘এই তুমি সেই তুমি’ সিনেমার। সরকারি অনুদানের এই ছবির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিল। ছবিটিতে কবরীর পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া ও রিয়াদ রায়হান। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কবরীও। এই ছবির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমীন। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছেন কবরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.