Sylhet Today 24 PRINT

কঙ্গনার করোনা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২১

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন এই অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন কঙ্গনা।

তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত ও দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি কোয়ারেন্টিনে আছি।

তিনি আরও লিখেছেন, জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস আছে। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.