Sylhet Today 24 PRINT

তসিবার কণ্ঠে এবার ভাইরাল ‘পালঙ্ক সাজাইলাম গো’

নিজস্ব প্রতিবেদক |  ০২ আগস্ট, ২০২১

‘নয়া দামান’ গান গেয়ে ভাইরাল হওয়া তসিবা বেগম এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গাইলেন ‘পালঙ্ক সাজাইলাম গো’ শীর্ষক আরও গান। ইত্যাদিতে তসিবার গান প্রচারের পর ফের প্রশংসায় ভাসছেন সিলেটের এই শিল্পী। গানটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত শুক্রবার (৩০ জুলাই) ইত্যাদির ঢাকা মেট্রো রেল পর্ব অনুষ্ঠানে সংগৃহীত কথা ও সুরে সিলেটের আঞ্চলিক এই বিয়ের গান নতুনভাবে উপস্থাপন করা হয়। তসিবা বেগমের সঙ্গে গানটির র‍্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান।

গানটির সংগীতায়োজন করেছে সংগীত পরিচালক নাভেদ পারভেজ। নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।

পালঙ্ক সাজাইলাম গো... গানটির ভিডিও নির্মাণ করছে ফাগুন অডিও ভিশন, এবং অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন যথারীতি হানিফ সংকেত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.