Sylhet Today 24 PRINT

পুত্র সন্তানের মা হলেন নুসরাত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০২১

মা হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে হাসপাতালের চিকিৎসকরা জানান, নুসরাত ও তার সন্তান সুস্থ আছেন। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি। মায়ের সঙ্গেই রয়েছে সন্তান।

নুসরাতের ইচ্ছা অনুযায়ী সন্তান জন্ম নেওয়ার সময় তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু নুসরাত নিজে এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি।

নুসরাত জাহানের মা হওয়ার পুরো জার্নিটা মোটেও সহজ ছিল না  বিতর্ক সঙ্গে নিয়েই কেটেছে তার মাতৃত্বকালীন সময়। সন্তানের বাবা নিয়ে বারবার তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবুও নিজেকে শক্ত রাখেন নুসরাত। পৃথিবীর আলো দেখালেন প্রথম সন্তানকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.