Sylhet Today 24 PRINT

প্রিয়ডটকমের বিরুদ্ধে পরীমনির মানহানি মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৫

ঢালিউডের এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি অনলাইন পত্রিকা প্রিয়ডটকম-এর সম্পাদক ও এর সিনেমা রিপোর্টারের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানি মামলা দায়ের করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে পরীমনি এ মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ আনেন।

বাদীর (পরীমনি) জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মোহাম্মদপুর থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.