Sylhet Today 24 PRINT

বিয়ে করছেন অপূর্ব

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী শাম্মা দেওয়ান, থাকেন আমেরিকায় ও সেখানকার নাগরিক।

বুধবার দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অপূর্ব নিজেই।

তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের বিয়ে। কিন্তু অনেক মিডিয়াতে লিখছে আমার হলুদ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এমন কিছু না। বিয়ে তো সামাজিক ব্যাপার, এখানে গোপন করার বা লুকোচুরির কিছু নেই। আর আমার পক্ষে তো চুপিসারে বিয়ে করা সম্ভবই না। পারিবারিকভাবেই বিয়ে করছি আমরা।’

হবু স্ত্রীর পরিচয় জানিয়ে অপূর্ব বলেন, ‘শাম্মার জন্ম যুক্তরাষ্ট্রে, ওখানেই বড় হয়েছে। ওখানেই বিবিএ কমপ্লিট করেছে। এখন একটা গাড়ির কোম্পানিতে কর্মরত আছে সেখানে। তার পুরো পরিবার সেখানেই থাকে।’

কিছু নিউজ পোর্টালের খবরে বেশ বিব্রত অপূর্ব বলেন, ‘যে ছবি সবাই ব্যবহার করছে ওই ছবিটা কোনোভাবে সোশ্যাল মিডিয়াই লিক হয়েছে। ওই ছবি ব্যবহার করে অনেকে পোর্টালেই লিখছে আমার বিয়ে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে।

‘ওই ছবিটা আসলে সম্প্রতি তোলা। আমাদের বাসায় দাওয়াতে দুই পরিবার মিলিত হয়েছিলাম। সেদিন তোলা হয়েছিল ছবিটি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.