Sylhet Today 24 PRINT

লেডি গাগা এবার সম্পাদক

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৫

লেডি গাগা, নাম শোনে সবার চিনে ফেলার কথা। এমনই পরিচিতি তার।

গান গেয়ে দুনিয়া জয় তো করেছেনই, ‘দ্য আমেরিকান হরর স্টোরি: হোটেল’-এ অভিনয় দক্ষতাও দেখিয়েছেন। এবার সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মার্কিন গায়িকা লেডি গাগা।

ভি ম্যাগাজিনের জানুয়ারি মাসের প্রচ্ছদকন্যা হওয়ার পাশাপাশি অতিথি সম্পাদক হিসেবেও কাজ করছেন ২৯ বছর বয়সী এই তারকা।

নতুন সংখ্যা প্রসঙ্গে গাগা জানান, শিল্পকলা ও ফ্যাশনের প্রতি সবার সম্মিলিত আগ্রহ প্রকাশ ও পরিবর্তনের পদক্ষেপকেই তুলে ধরা হচ্ছে এতে।

ভি ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্টিফেন গ্যান জানান, গাগাকে ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা ও অতিথি সম্পাদক হিসেবে বেছে নেওয়ার জন্য বেশি ভাবতে হয়নি! দারুণ সংগীতশিল্পী, অদ্ভুত ফ্যাশনের প্রবর্তন ও সম্পাদকীয় মনোভাব রয়েছে তার মধ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.