Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন মাহি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন সত্যি হলো। বিয়ের কথা নিজেই জানালেন এ নায়িকা।

রোববার ১২টা ২৭ মিনিটের দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন।

বিয়ের ছবি পোস্ট করে মাহি লেখন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

মাহির বর রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রাকিব গাজীপুরে থাকেন।

গত জুন মাস থেকেই শোনা যাচ্ছিল, রাকিব সরকার নামের একজন ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মাহি।

মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে সপ্তাহখানেক আগে লিখেছিলেন, ‘১৩ সেপ্টেম্বর আমি তোমাকে একটা চমক দিতে যাচ্ছি।’ সেই চমকই তিনি দিলেন বিয়ের খবর দেয়ার মাধ্যমে। মাহির এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের ঘরে সন্তান আছে।

রাকিব সরকারের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে আর মাহি ফোন রিসিভ করছেন না।

এরআগে মাহি সিলেটের তরুণ ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন। এ বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.