Sylhet Today 24 PRINT

আমির খানকে ‘চড় মারতে’ ডিজিটাল উদ্যোগ

বিনোদন ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৫

বলিউডের যাদুকর আমির খানকে ক্রমাগত ‘চড়’ মেরে যাচ্ছেন অনেকে, তবে তা বাস্তবে না । ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় উগ্রবাদীদের তোপের মুখে পড়া আমির খানকে চড় মারতে তৈরি করা হয়েছে ওয়েব সাইট।

শিব সেনা আমিরকে চড় মারার জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার পর মিয়ামি অ্যাড স্কুলের একদল ছাত্র ওই সাইটটি তৈরি করেছে। সেখানে ভারচুয়ালি আমির খানকে চড় মারতে পারছে সবাই।

সাইটিতে একটি ‘হ্যান্ড পপ’ দেয়া হয়েছে। যা দিয়ে ব্যবহারকারীরা ‘পিকে’ খ্যাত আমিরের ছবিকে ইচ্ছে মতো চড় মারতে পারছে। আর প্রতিবার চড় মারার পর আমির খানের চেহারা পরিবর্তিত হয়ে যাচ্ছে।

সাইটটি তৈরিকরা ছেলেরা বলছে, শুধু মজা করার জন্যই এই সাইটটি তৈরি করেছে তারা।

আমিরকে চড় মারার এই 'ডিজিটাল উদ্যোগ' নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই শুধু মজা করার জন্যই সাইটিতে ঢুকে চড় মারছে আমির খানকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.