Sylhet Today 24 PRINT

‘ইত্যাদি’ এবার মাধবপুরে

মাধবপুর প্রতিনিধি  |  ১০ ডিসেম্বর, ২০২১

বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার অনুষ্ঠিত হবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এলাকায়।

বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠানটি বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।

হানিফ সংকেতের সঞ্চালনা ও পরিচালনায় বাংলাদেশের সারাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানগুলোতে ইত্যাদি অনুষ্ঠানের শুটিং হয়ে আসছে।

ইত্যাদি হবিগঞ্জের মাধবপুর উপজেলা তেলিয়াপাড়ায় প্রচারিত হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে।

নিয়মিত ইত্যাদি অনুষ্ঠান দেখেন মোঃ রুবেল। তিনি জানান, মাধবপুরে ইত্যাদি অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে এটি আমাদের জন্য তথা মাধবপুর উপজেলাবাসীর জন্য আনন্দের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.