Sylhet Today 24 PRINT

পরীমণির নারাজি নামঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২১

আলোচিত নায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় পুলিশের চার্জশিটের বিরুদ্ধে পরীমণির দেয়া নারাজির আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের ট্রাইব্যুনাল আজ সোমবার (১৩ ডিসেম্বর) এই আদেশ দেন।

আসামি নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেন আদালত।

আসামি শহিদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামি ৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ১ ডিসেম্বর পরীমণি ট্রাইব্যুনালে এ নারাজি দাখিল করেছিলেন। এরআগে গত ৬ সেপ্টেম্বর নাসির, অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ।

গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমণি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.