Sylhet Today 24 PRINT

বিয়ে করতে ভয় পাচ্ছেন দেব!

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ ডিসেম্বর, ২০২১

দেব ও রুক্মিণী। ফাইল ছবি

তারকাদের বিয়ে-বিচ্ছেদ নতুন কিছু না। তবে এই বিচ্ছেদেই ভয় পান ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। দেবের মতে, যত না বিয়ে হচ্ছে, তার থেকে বিচ্ছেদের সংখ্যা বেশি। তাই নিজের দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাচ্ছেন না তিনি।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দেব।

দেব বলেন, ‘যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি। বিয়ে তো চাইলে যেকোনো দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে! তখন!’

তাহলে কী তিনি সম্পর্কের অনিশ্চয়তায় ভুগছেন?—এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এখনি বিয়ের পিঁড়িতে বসতে মানসিকভাবে আমি প্রস্তুত নই। কারণ আমার সামনে অনেক কাজ পড়ে আছে। তাছাড়া রুক্মণীও সবে কাজ শুরু করেছে। আমি এত তাড়াতাড়ি ওর কাজে বাঁধা হতেও চাই না।’

তার এমন কথায় অনেকেই মনে করছেন আপাতত তারা এভাবেই থাকতে চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.