Sylhet Today 24 PRINT

ফের লাদেন

বিনোদন ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

ফিরছেন আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন! তবে বাস্তবে নয়, বলিউডের পর্দায়। সব কিছু ঠিক থাকলে আসছে বছরই সেলুলয়েডে ফের দেখা যাবে 'লাদেনকে'।

শোনা যাচ্ছে, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি পরিচালক অভিষেক শর্মার ছবি 'তেরে বিন লাদেন-ডেড অর অ্যালাইভ' মুক্তি পাবে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির 'ফার্স্ট লুক'।

এর আগে ২০১০ সালে অভিষেক শর্মা নির্মাণ করেছিলেন 'তেরে বিন লাদেন'। প্রায় পাঁচ বছর পর ছবিটির পার্ট-টু রিলিজ করতে চলেছেন তিনি।

এমন একটা সময়ে ছবিটির ফাস্ট লুক প্রকাশ পেল যখন ইসলামিক স্টেটের (আইএস) ধ্বংসলীলায় ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আতঙ্কের আবহ। লাদেনের পন্থা ও আল-কায়দা অনেকটাই ব্যাকফুটে।

ছবিটিতে অভিনয় করছেন মনীশ পাল, সিকন্দর, প্রধুমান শিঙ্গসহ অনেকে।

তবে পার্ট-টু হলেও প্রথম ছবির চেয়ে এই ছবির কাহিনী পুরোপুরি আলাদা থাকবে বলে পরিচালক জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২ মে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডো হামলায় নিহত হন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.