Sylhet Today 24 PRINT

ইউটিউবে ঝড়, চায়না সুপার গার্ল সানি লিওন

বিনোদন ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

বলিউডের ‘বেবী ডল’ সানি লিওন এবার সুপার গার্ল হয়ে হাজির হয়েছেন পর্দায়। আর এই সুপার গার্ল এসেছেন চায়না থেকে।

সুপার গার্লকে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে।

গায়িকা কনিকা কাপুর আর মিকা সিংয়ের কণ্ঠে গাওয়া ‘সুপার গার্ল ফ্রম চায়না’ গানের ভিডিওতে সুপার গার্ল হয়েছেন সানি লিওন। ইতোমধ্যে ইউটিউবে বেশ ঝড় তুলেছে গানটি।

‘সুপার গার্ল ফ্রম চায়না ভিডিও’ ‘সেক্সিস্ট, কুরুচিকর, আপত্তিকর। শুধু তাই নয় প্রথম দৃশ্য থেকেই হাস্যকর।’ এই বিতর্কেই এখন জর্জরিত বেবি ডল সানি।

গত ২ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায় টি-সিরিজের মিউজিক ভিডিও সুপার গার্ল ফ্রম চায়না। তবে গানটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে।

গানে সানিকে দেখা যাচ্ছে ম্যানিকুইন হিসেবে। গানের প্রথমেই মহিলাদের ভাইটাল স্ট্যাটিসটিকসের বিবরণ, ম্যাজিকাল ম্যানিকুইনের হঠাৎ সেক্সি মেড হয়ে ওঠা, পুরোটাই মহিলাদের জন্য অসন্মানের শুধু নয়, তার থেকেও বেশি কিছু।

এমনকি সেন্সর বোর্ড কী ভাবে এই ভিডিও মুক্তিতে সায় দিল তাই নিয়েও উঠেছে বিতর্ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.