Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন শ্রেয়া ঘোষাল

ডেস্ক রিপোর্ট |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘােষাল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে বাল্যবন্ধু শিলাদিত্যের সাথে সাত পাকে বাঁধা পড়েন এই গায়িকা। খবর সূত্র: দ্যা হিন্দু। 


বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার ও কাছের বন্ধুরা। বিয়ের পর তিনি নিজেই বিয়ের ছবি টুইটারে পোস্ট করে খবরটি জানান।

টুইটারের তিনি লেখেন, 'বৃহস্পতিবার রাতে বন্ধু ও পরিবারের উপস্থিতিতে ভালোবাসার মানুষটিকে বিয়ে করলাম। নতুন জীবনের জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করছি।'

সিঁথিতে সিঁদুর আর লাল ঘোমটায় শ্রেয়াকে খুব সুন্দর দেখাচ্ছিল। আর সাদা পোশাকে শ্রেয়ার বর হিপকাস্ক ডট কমের প্রতিষ্ঠাতা শিলাদিত্যকে মানিয়েছে বেশ।

২০০২ সালে সঞ্জয় লীলা বনসালীর 'দেবদাস' ছবির মধ্য দিয়ে শুরু হয় বলিউডে শ্রেয়ার পথচলা। এ চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার সহ নানা পুরস্কার অর্জন করেন। এরপর অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে আর পিছন ফিরে তাকাতে হয়নি ৩০ বছর বয়সী এই সঙ্গীত শিল্পীকে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.