Sylhet Today 24 PRINT

ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে স্বামীসহ চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক |  ২৩ জুন, ২০২২

সিলেটের বন্যাকবলিত মানুষকে ত্রাণ সহায়তা নিয়ে স্বামী রাকিব সরকারসহ সিলেট গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার (২২ জুন) রাতে কন্টিনারে করে প্রায় ৫ হাজার মানুষদের জন্য ত্রাণ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন এই নায়িকা।

এর আগে ফেসবুক লাইভে এসে মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শ চান তিনি।

বুধবার দিবাগত রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’।

বিষয়টি নিয়ে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আর রাকিব বনাকবলিত ৫ হাজার মানুষদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে এসেছি। বন্যাকবলিত যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে ত্রাণ দেবো আমরা।

সিলেট বিভাগে ভয়াবহ বন্যা দেখা দিলে নানা শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। শোবিজ অঙ্গনের অনেক তারকাও তাদের পাশে দাঁড়িয়েছেন। এর আগে বন্যাকবলিত মানুষদের জন্য চিত্রনায়ক অনন্ত জলিল, খল-অভিনেতা ডিপজল ও শিল্পী সমিতির পক্ষ থেকে ত্রাণ পাঠাতে দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.