Sylhet Today 24 PRINT

গুজবে কান না দেওয়ার অনুরোধ মাহির

বিনোদন ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৫

বিয়ে নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন চিত্রনায়িকা মাহি।

এর আগে খবর রটে যায়, ‘বিয়ে করেছেন মাহি’। তবে তিনি বিয়ের খবরকে গুজব বলে দাবি করে বললেন, ‘নাহ! দিনভর যা শোনা গেছে তা সত্যি নেয়। আমি বিয়ে করিনি। আর যাকে নিয়ে গুজব উঠেছে ও আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। অনেকদিন ধরে তার সঙ্গে আমার মনোমালিন্য চলছিল। নতুন বছর উপলক্ষে আমরা সে ঝামেলা মিটিয়েছি। তাই একসঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছি।’

মাহি আরো বলেন, ‘এটার সঙ্গে আমার প্রেম বা বিয়ের কোন সম্পর্ক নেই। শাওন ছাড়াও আমার আরো একজন বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম হাসান। তার সঙ্গেও মিউচুয়াল করার চেষ্টা করছি। নতুন বছর উপলক্ষে এটা এক ধরনের উদ্যোগ বলতে পারেন। আর সবাইকে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।’

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় কয়েকটি ছবিকে কেন্দ্র করে। বন্ধু শাওনের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো দেখেই মিডিয়া পাড়ায় কানাঘুষা শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.