Sylhet Today 24 PRINT

অভিনেতা সাগর হুদা আর নেই

বিনোদন ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২২

জনপ্রিয় টিভি অভিনেতা সাগর হুদা আর নেই। বুধবার (৩১ আগস্ট) অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সাগর হুদা মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নির্মাতা মাবরুর রশিদ বান্নাও ফেসবুকে মৃত্যুর খবরটি জানান।

সাগর হুদা হঠাৎ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

অভিনেতা সাগর হুদা নাটকে নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- বেয়াইন আই লাভ ইউ, খটকা, হারাম, ন্যাপকিন, দ্য জু, সুইপার ম্যান, শুক্রবার, আক্কেল সেলামি ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.