Sylhet Today 24 PRINT

মিস ইউনিভার্স মঞ্চে মেগা মিস-টেক!

বিনোদন ডেস্ক  |  ২১ ডিসেম্বর, ২০১৫

মিস ইউনিভার্সের মঞ্চে ভ্রান্তিবিলাস! বিজয়ীর নাম ঘোষণা, মুকুট পরানোর পরে জানা গেল হয়ে গেছে মস্ত ভুল! আসলে বিজয়ী নাকি অন্য একজন! মিস কলম্বিয়া আরিয়াদমা গুইতিয়েরেজের মাথা থেকে মুকুট খুলে পরানো হল মিস ফিলিপাইন্স পিয়া অ্যালেঞ্জো ওয়ার্টজব্যাকের মাথায়। উইনার হওয়ার এক মুহূর্তের সুখ স্বপ্ন ভুলে আরিয়াদমাকে রানার আপ-এর খেতাব নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে।

ইভেন্ট শেষে এ বছরের সেরা সুন্দরী পিয়া জানিয়েছেন আরিয়াদমার মাথা থেকে মুকুট খোলার মুহূর্ত তাঁকে কষ্ট দিয়েছে। তিনি মনে প্রাণে চেয়ে ছিলেন, এই প্রতিযোগিতা যেন আরিয়াদমাই জেতেন।

মিস কলম্বিয়া অবশ্য জানাচ্ছেন ‘‘সব কিছুর পিছনেই কোন না কোন কারণ থাকে। যা হয়েছে আমি তাতেই খুশি।’’

লাস ভেগাসের এই ‘ভুল’-এর সোনালি সন্ধ্যায় আড়ালেই রয়ে গেলেন মিস ইউনিভার্স সেকেন্ড রানার আপ মার্কিন সুন্দরী অলিভিয়া জর্ডন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.