Sylhet Today 24 PRINT

কবি রবিকে বিয়ে করলেন শাকিলা

বিনোদন ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৫

জীবনের আরেকটি ইনিংস শুরু করলেন সঙ্গীতশিল্পী শাকিলা জাফর। আবার বিয়ে করলেন তিনি। পাত্রের নাম রবি শর্মা। তিনি প্রধানত একজন কবি। নিয়মিত কাব্য চর্চা করেন। তবে পড়াশোনা করেছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।

এতদিন খরবটা চাপা থাকলেও এবার শাকিলা জাফর নিজেই খবরটি নিশ্চিত করে জানালেন, ‘ ওকে (রবি শর্মা) দীর্ঘদিন ধরে আমি জেনেছি। তার কবিতাগুলো খুব ভালো লাগে। আর ব্যক্তি হিসেবেও সে অসাধারণ। আশাকরি আমাদের সামনের জীবনটা ভালো কাটবে।’

রবির সঙ্গে তার পরিচয় প্রায় আড়াই বছর আগে। সেই পরিচয়টা একসময় প্রণয়ে গড়ায়। দুজন দুজনের বুঝতে শেখেন। এবছরই সিদ্ধান্ত নিলেন, হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দেবেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.