Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে পূজা চেরির প্রিয় দল আর্জেন্টিনা

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি বিশ্বকাপে তার পছন্দের দল ও ফুটবলারের নাম জানিয়েছেন।

এই চিত্রনায়িকা জানিয়েছেন, ‘মার্কো রহো আর ডি মারিয়ার পায়ের নৈপুণ্য ভালো লাগে তার।

পূজা চেরি বলেন, বিশ্বকাপের মাঠে আমার দল আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। মেসির খেলা আমার অসাধারণ লাগে। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যাই। কাপ জিতুক আর না জিতুক, আর্জেন্টিনার খেলা মুগ্ধ করে আমাকে।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ। উদ্বোধনী দিনের একমাত্র খেলায় স্বাগতিক কাতার ও ইকুয়েডর মুখোমুখি হবে। গোটা পৃথিবী যেন এ বিশ্বকাপ জ্বরে ভুগছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.