Sylhet Today 24 PRINT

পরীর দু চোখে শুধুই মেসি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০২২

ঘুম আসছে না পরীমনির। অভিনেত্রী মনে করছেন, তার চোখে ফুটবল লেজেন্ড মেসি এসে বসে আছে। বোঝাই যাচ্ছে আর্জেন্টিনার এ সমর্থক কতটা আনন্দে আছেন।

শনিবার রাতে মেক্সিকোকে হারিয়ে ফিফা বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এই উল্লাস শুরু হয় মেসির দেয়া গোলের মাধ্যমে।

জয়ের উল্লাসে শামিল হয়েছেন পরীমনি। তাই তো রোববার ভোরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিইইইইইইই…’

শুধু এটাই না, আর্জেন্টিনা-মেক্সিকো খেলা শেষেও ফেসবুকে পোস্ট করে উল্লাস করেছেন এই অভিনেত্রী। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মেসি একটা ভালোবাসা।’

এক ভিডিওতে দেখা যায়, খেলা শেষে মেসি ক্যামেরার সামনে এসে অনুভূতি জানাচ্ছেন, আর পরী টিভিস্ক্রিনের সামনে গিয়ে মেসিকে দিচ্ছেন উরন্ত চুমু।

খেলার ৬৩ মিনিটের দিকে মেসি প্রথম গোল করলে ফেসবুকে পোস্ট করেন পরী। টিভির পর্দা থেকে তোলা একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘ওহ মেসি, আই লাভ ইউ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.