Sylhet Today 24 PRINT

একুশে টিভির অনুষ্ঠান প্রধান হলেন ফারহানা নিশো

বিনোদন ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

২০০৩ সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে শুরু করেছিলেন ফারহানা নিশো। তাছাড়া গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেছেন।
এবার একুশে টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসাবে যোগ দিয়েছেন ফারহানা নিশো।

এর আগে চ্যানেল ওয়ান এবং বৈশাখী টেলিভিশনের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসাবে কাজ করেছিলেন তিনি। তাছাড়া সর্বশেষ তিনি যমুনা টিভির সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.