Sylhet Today 24 PRINT

ফেসবুকে ভক্তদের সঙ্গে নুসরাত ফারিয়ার থার্টি ফার্স্ট নাইট

বিনোদন ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

ফেসবুকে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডা দিবেন নুসরাত ফারিয়া। ভক্তদের প্রশ্নের উত্তর দিবেন। নতুন বছর আগমন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে এ লাইভ আড্ডা দেবেন রাত আটটায়। বুধবার রাত সাড়ে আটটায় নিজের ফেসবুক পেজ এ ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া নিজেই। এর আগে নিজের প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ মুক্তি উপলক্ষ্যে ফেসবুকে ভ্ক্তদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন তিনি।

সম্প্রতি সৈকত নাসির পরিচালিত ‘হিরো ৪২০’ শেষ করে আজ বুধবার দেশে ফিরেছেন তিনি। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ওম ও রিয়া সেন। আসছে বছরের শুরুতেই চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.