Sylhet Today 24 PRINT

অস্কার উপস্থাপনার তালিকায় দীপিকা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৩

অস্কার ২০২৩-এ উপস্থাপকের তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন ছাড়াও এই তালিকায় আরও আছেন ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কার অনুষ্ঠান। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.