Sylhet Today 24 PRINT

মুক্তি ও মানবতার গানের প্রকাশনা অনুষ্ঠান সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২৩

গীতিকার নিরঞ্জন দে যাদু ও অপূর্ব শর্মার লেখা মুক্তি ও মানবতার গানের ভিডিওচিত্র প্রকাশনা অনুষ্ঠান ১৩ মার্চ সোমবার সন্ধ্যা ৭ টায় নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে।

দুটি গানে কন্ঠ ও সুর দিয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী ও একাত্তরের কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী।

সৃজনী গৃহ ইমেজ থেকে দুটি গানের ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে।

সাংস্কৃতিক সংগঠন চারুবাকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দুটি ভিডিওচিত্রের প্রকাশনা ছাড়াও জনপ্রিয় সংগীত শিল্পী হিমাংশু গোস্বামী তার গাওয়া এবং সুরারোপ করা জনপ্রিয় গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.