Sylhet Today 24 PRINT

পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২৩

পুত্র সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

এ তথ্য নিশ্চিত করে মাহির স্বামী রাকিব সরকার বলেন, ‘মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। আমাদের ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।’

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‌‌‘সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.