Sylhet Today 24 PRINT

মা মারা যাচ্ছেন: দিতি কন্যা লামিয়া

বিনোদন ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৬

‘মা মারা যাচ্ছেন। আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন। উনি ভালো হয়ে যাবেন এ ধরণের সান্তনা দেয়াও বন্ধ করুন। চিকিৎসকদের হাতে তার জন্য আর কিছুই করার নেই। কেমোথেরাপির রেডিয়েশানের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ‘পারকিনশন’ রোগ হয়েছে। তার ক্যান্সার তাকে মারছে না। টিউমারও হয়নি আর। রেডিয়েশানের ফলেই তার অবস্থার অবনতি হয়েছে।’

নিজের মায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে এমনই বললেন চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী। ক্যান্সার আক্রান্ত দিতির শারীরিক অবস্থা অবণতির দিকে। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চিকিৎসা এখন সাধ্যের অতীত। কন্যা লামিয়া সোমবার এক ফেসবুক বার্তায় এমন খবরই দিলেন।

ভারতের চেন্নায়ইয়ে আছেন এখন দিতি। ইশ্বরের কাছে প্রার্থণা করে দিতি কন্যা বলেন, ইশ্বর যদি সহায় হন তাহলে তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবেন অতি দ্রুত। আল্লাহ আমার মাকে মৃত্যু উপহার দাও। তিনি আমাদের চিনতে পারছেন না কিন্তু তোমার প্রতি তার বিশ্বাস অবিচল। তিনি আমাদের ডাকতে পারছেন না কিন্তু তোমাকে তিনি মনে করছেন। নিশ্চয়ই আল্লাহ সঠিক কাজটাই করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.