Sylhet Today 24 PRINT

ধোনির ‘প্রাক্তন প্রেমিকা’র ভূমিকায় দিশা

বিনোদন ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৬

ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘দ্য আনটোল্ড স্টোরি’-তে ধোনির প্রাক্তন প্রেমিকার ভূমিকায় কে অভিনয় করছেন, তা নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। এবার প্রকাশ্যে এল সেই নাম। অনস্ক্রিন ধোনির প্রাক্তন প্রেমিকা হতে চলেছেন তেলেগু অভিনেত্রী দিশা পাটনি।

জানা গিয়েছে, নীরজ পান্ডে শেষমেশ এই চরিত্রের জন্য তাঁকেই বেছে নিয়েছেন। ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিংহ রাজপুত। পরিচালক আশাবাদী দিশা এবং সুশান্তকে এই সম্পর্কে ভালোই মানাবে।

প্রসঙ্গত, তেলেগু অ্যাকশন ছবি ‘লোফার’-এর হাত ধরে অভিনয় দুনিয়ায় আসেন দিশা। তাঁর সঙ্গে টাইগার শ্রফের বিশেষ সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন শোনা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.