Sylhet Today 24 PRINT

সামিয়া জামানের আড্ডায় পূর্ণিমা, জয়া ও জাহিদ

বিনোদন ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৬

পূর্নিমা, জয়া আহসান ও জাহিদ হাসান। প্রতিষ্ঠিত ও দর্শকপ্রিয় তিন অভিনয়শিল্পী। তিন জনই মিডিয়ায় কাজ করলেও আলাদা আলাদা ভূবনের বাসিন্দা তারা। তিনজনকে একসঙ্গে দেখা যায়না কালেভদ্রে। এবার তাদেরকে একই ফ্রেমে নিয়ে এলেন একাত্তর টিভির উপস্থাপিকা সামিয়া জামান।

দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘জয়তু’তে তিন তারকার সঙ্গে আড্ডা দেবেন তিনি। বুধবার অনুষ্ঠানের রেকর্ডিং হয়েছে একাত্তর টিভির স্টুডিওতে। অনুষ্ঠানে তারকারা নিজেদের ব্যক্তিগতজীবন, অভিনয় জীবনের গল্প শোনাবেন দর্শকদের।

রেকর্ডিংয়ের ফাঁকে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন সামিয়া চৌধুরী ও পুর্নিমা। স্টাটাসে পুর্ণিমা লিখেছেন, অনেক বছর পর জাহিদ ভাইয়ের সাথে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.