Sylhet Today 24 PRINT

পিপলস চয়েজ অ্যাওয়ার্ড পেলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৬

ভারতের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া পিপল'স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন।

দক্ষিণ এশিয়ার অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম এ পুরস্কার পেলেন। চোপড়া 'প্রিয় অভিনেত্রী' ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন।

এমা রবার্টস, জেমি লে ক্রুইটস, লি মিচেলে এবং মার্সিয়া গে হার্ডেনকে হারিয়ে তিনি এ পুরস্কার লাভ করেন। পুরস্কার পাওয়ার পর তার ভক্তদেরকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছেন প্রিয়াংকা।

আমেরিকার টিভি শো কোয়ান্টিকায় অভিনয়ের জন্য তাকে দর্শকরা ভোট করেন বলে খবরে বলা হয়েছে। প্রিয়াংকা ছাড়া টেলর সুইফট, জাস্টিন বিবার এবং জিম পারসনস পিপল'স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.