Sylhet Today 24 PRINT

‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ বিজ্ঞাপনের মডেল মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২৩

‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’ নব্বই দশকে টেলিভিশন ছাড়লেই এই বিজ্ঞাপন চোখে পড়তো। বিজ্ঞাপনটি কতটা জনপ্রিয় হয়েছিল সেটা নব্বইয়ের শিশু কিশোররাই ভালো বলতে পারবে। মুখে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞাপনের সংলাপ।

চিপসের বিজ্ঞাপনের ওই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন। মারা গেছেন সাদ হোসেন।  কিডনিজনিত অসুখে তিনি শুক্রবার (১৮ আগস্ট) মারা যান তিনি।

জানা গেছে, সাদ আমেরিকার নিউইয়র্কে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

সাদের স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেছেন, 'আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।'

এ ছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়রা তার মৃত্যুর খবর জানিয়েছেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.