Sylhet Today 24 PRINT

৬০ বছরের জেরিকে বিয়ে করছেন ৮৪ বছরের রুপার্ট

বিনোদন ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

যে বয়সে মানুষের মৃত্যু চিন্তা ভর করে, সে বয়সে চুটিয়ে প্রেম করছেন বৃদ্ধ বয়সী আমেরিকান দুই তারকা! একজনের বয়স ষাট, আর অন্যজনের ৮৪! একজন আমেরিকার প্রাক্তন মডেল ও অভিনেত্রী আর অন্যজন আমেরিকার বিজনেস মেগনেট। একজন জেরি হল এবং অন্যজন রুপার্ট মুর্দক!

হ্যাঁ। রুপার্ট মুর্দককে বলা হয় আমেরিকার মিডিয়া মুঘল। তুখোর এই বিজনেসম্যান এবার মজেছেন প্রাক্তন মডেল ও অভিনেত্রী জেরি হলের প্রেমে। গত চারমাস ধরে চুটিয়ে প্রেমও করছেন তারা। তবে এবার আর প্রেমকে দীর্ঘায়িত করতে আগ্রহী নন তারা। বিয়ে করে সেই প্রেমকে তাই পরিণয়ে রূপদানের পালা।

জানা গেছে, প্রাক্তন সুপার মডেল জেরি হলকে বিয়ের ঘোষণা দিয়েছেন রুপার্ট মুর্দক। ব্রিটিশ নিউজ পেপারকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমন কথাই জানিয়েছেন তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’ অনুষ্ঠানে নিজের বিয়ের ঘোষণা দেন এই প্রেমিক জুটি!

উল্লেখ্য, গেল বছরের জেরি ও রুপার্ট-এর মধ্যে পরিচয় হয়। আর তারপরেই গত অক্টোবরে লন্ডনে অনুষ্ঠিত ‘রাগবি বিশ্বকাপ’ তাদের প্রেমের সম্পর্ক চারদিকে ছড়িয়ে পড়ে। যদিও তাদের দু’জনের আগের বিবাহসূত্রে অন্তত ১০জন সন্তানাদি রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.