Sylhet Today 24 PRINT

সিলেটে চিত্রনায়িকা অপু বিশ্বাস

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২৩

একটি ফ্যাশন হাউসের উদ্বোধন করতে সিলেটে এসছেনজনপ্রিয়  চিত্রনায়িকা অপু বিশ্বাস। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের তাঁতীপাড়ায় ফিতা কেটে ‘কারু’ নামে ওই দেশীয় পোশাক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

এতে অপু বিশ্বাস ছাড়াও অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়রুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান, কারুর স্বত্ত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার জান্নাতুল ফেরদৌস ।

অভিনেত্রী অপু বিশ্বাস সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন  সিলেট আমার একটি ভালো লাগার জায়গা, সিলেটের ঐতিহ্য আছে। ফ্যাশনের জায়গায় সিলেট এখন অনেক সচেতন।  দেশীয় পোশাক দেশীয় ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখতে আজকে যে সুন্দর পরিবেশে কারুর উদ্বোধন ফ্যাশন সচেতন সিলেটবাসীর চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.