Sylhet Today 24 PRINT

শিকড়ের সন্ধানে সানি!

বিনোদন ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

তিনি কি আবার তাঁর পুরনো জায়গায় ফিরতে চলেছেন? একটি টুইটে সানি লিওন জানিয়েছেন, হ্যাঁ।

গত ১৩ জানুয়ারি তিনি টুইট করেন, “শিকড়ে ফিরে যেতে চাই।” তাঁর এই টুইটে হইচই পড়ে যায় সানি-ভক্তদের মধ্যে। সানি নিজেই তাঁর টুইটের ব্যাখ্যা করেছেন।

বলিউড ছাড়ার কোনও প্রশ্নই নেই। তবে বলিউডের কাজেই যে তাঁর পুরনো জায়গা বিগ বসের ঘরে ফিরতে চলেছেন সেটা জানিয়েছেন ওই টুইটে। নায়িকা নাকি বিগ বসের ঘর থেকেই তাঁর নতুন ছবি ‘মস্তিজাদে’র প্রোমোশন করবেন।

বিগ বস রিয়্যালিটি শো থেকেই থেকেই সানির বলিউডে এন্ট্রি। সুতরাং সেই পুরনো ঘরকে কি ভুলতে পারেন নায়িকা! প্রোমোশনের জন্য তাই বেছে নিয়েছেন বিগ বসের ঘরকে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.