Sylhet Today 24 PRINT

‘৭০-এ চতুর্থ বিয়ে, আরও ১০ বার বিয়ে করুক কবীর’

বিনোদন ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৬

নিজের ৭০তম জন্মদিনের একদিন আগে চতুর্থবার বিয়ে করলেন বলিউডের চিরতরুণ অভিনেতা কবীর বেদী। সূত্রের দাবি, তাঁর মেয়ে পূজা বেদীর থেকে চার বছরের ছোট কবীরের বর্তমান স্ত্রী ও দীর্ঘদিনের প্রেমিকা ৪২ বছরের পরভিন দুসাঞ্জ।

তবে বিয়ে ও জন্মদিনে আমন্ত্রিত অতিথি তালিকায় উপস্থিত থাকা কবীরের ঘনিষ্ঠ বন্ধু গুলশান গ্রোভার জানিয়েছেন তাঁর বন্ধুর জীবনে এমন দিন আরও দশবার আসুক।

349-300x200

গুলশান তাঁর বলিউডের এই বন্ধুকে অনুপ্রেরণার চোখে দেখেন। তিনি জানান, রুপোলি পর্দায় বেশ কিছু সাহসী ছবিতে অভিনয় করেছেন কবীর। তাঁর জীবন দর্শন, বাঁচার ধরণ সবকিছুই গুলশানের কাছে ভীষণ বড় অনুপ্রেরণার বিষয়।

তিনি মন থেকে কবীরকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বন্ধুর জীবনের সব ইচ্ছাই যেন পূরণ হয়। আগামী দিনে যাতে আরও ১০ বার বিয়ে করতে পারেন কবীর সেই জন্যেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গুলশান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.