Sylhet Today 24 PRINT

সিলেটি অর্জুনের সাথে পাওলির প্রি-ম্যারেজ হানিমুন

বিনোদন ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৬

২০১৫-এর শুরুর দিকে তিনি স্বীকার করেছিলেন তাঁর জীবনে এক বিশেষ মানুষের উপস্থিতি। তবে মিডিয়ার কড়া নজর থেকে তাঁকে এত দিন আড়াল করেই রেখেছিলেন পাওলি দাম। অবশেষে দেখা মিলল তাঁর। তিনি অর্জুন দেব। ব্রাসেলসে পাওলির সঙ্গে একান্তে ছুটির মুহূর্তের সেলফি শেয়ার করলেন টুইটারে।

গুয়াহাটির রেস্তোরাঁ মালিক অর্জুনের ফিল্মি দুনিয়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে অর্জুনের সঙ্গে আলাপ পাওলির। প্রথম দর্শনের ভাললাগা ক্রমশ ভালবাসায় পরিণত হয়। বিয়ে করার সিদ্ধান্ত নেন দু’জনেই। তবে ডেট এখনও ফাইনাল হয়নি।

পাওলির কথায়, ‘‘ওদের বাড়ি গুয়াহাটিতে। সিলেটি। শুঁটকি মাছ খায়। আবার সুশিও ভালবাসে। আমি ভীষণ লাকি টু হ্যাভ ফাউন্ড অর্জুন।’’

গত বছরের পুজোটা বেশ স্পেশাল ছিল নায়িকার কাছে। অর্জুনের বাড়ি থেকে মেখলা আর অসম সিল্ক তাঁকে গিফট দেওয়া হয়েছিল। কিন্তু প্রি-ম্যারেজ হানিমুন কেমন এনজয় করলেন নায়িকা? মুচকি হেসে এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি।

তবে এত দিন অর্জুনকে চিনতেন শুধু পাওলির আত্মীয়-বন্ধুরা। এ বার তাঁদের হলিডে ট্রিপ আর সেলফির সৌজন্যে অর্জুনকে চিনে নিলেন পাওলির অনুরাগীরাও।

সুত্র: আনন্দবাজার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.