Sylhet Today 24 PRINT

‘থ্রিজি’তে নুসরাত-রিয়া-ওম (ভিডিও)

বিনোদন ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৬

‘ও রিয়া’র পর ‘হিরো ৪২০’ সিনেমার আরেকটি গান ইউটিউবে ছাড়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি ছাড়া হয়েছে। ‘থ্রিজি’ শিরোনামে একসঙ্গে কোমড় দুলিয়েছেন ওম, নুসরাত ফারিয়া ও রিয়া সেন। রিদ্ধির লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন নকাশ আজিজ ও কল্পনা চৌধুরী। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন সানভী।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। এটি তাঁর দ্বিতীয় ছবি। এর আগে মুক্তি পেয়েছে তার ‘আশিকী’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.