Sylhet Today 24 PRINT

অভিনেত্রী আফসানা মিমির বাবার মৃ-ত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মিমির বাবার মৃ-ত্যু-র সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।


মৃ-ত্যু-র সংবাদটি দিয়ে সুবর্ণা মুস্তাফা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর মিমির বাসস্থান উত্তরা ১৪ নম্বর সেক্টরে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’


সেই পোস্টে মৃ-ত্যুর কারণ উল্লেখ করেননি সুবর্ণা মুস্তাফা। তবে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য মিমির বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন অভিনেত্রী।


আফসানা মিমির বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

আফসানা মিমি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে (বকুল চরিত্রে) অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার পর থেকে বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিমির। তারপর ‘নদীর নাম মধুমতী (১৯৯৪) ’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯) ’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.