Sylhet Today 24 PRINT

যে শর্ত পূরণে হওয়া যাবে মোস্তাফা জব্বারের বন্ধু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার ব্যবহার নিয়ে বরাবরই ক্টহোর সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার।

প্রধান শর্ত কেউ যদি ফেসবুকে তার সঙ্গে যুক্ত হতে চান তাহলে তার আইডির নাম অবশ্যই বাংলায় হতে হবে।

বিভিন্ন সময় তিনি ফেসবুকে ঘোষণা দিয়েই জানিয়েছেন, বাংলা ছাড়া অন্য কোনো ভাষার অক্ষরে থাকা আইডিকে তিনি বন্ধু বানান না।

তবে এরপরও তার অনুরোধ কেউ শুনছেন না বলে গতকাল শুক্রবার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন মোস্তাফা জব্বার।

তিনি পোস্টে বলেছেন, 'বারবার অনুরোধ করছি যাদের পরিচিতি ইংরেজি অক্ষরে ও সাম্প্রদায়িক তারা বন্ধু হতে চাইবেন না। কিন্তু শতকরা ৯৮ ভাগ শুনছেন না'।

এরআগে সবশেষ মন্ত্রিত্ব হারানোর কিছুদিন পর ফেসবুকে মোস্তফা জব্বার নিজের হতাশার কথা জানিয়ে লিখেছিলেন, 'এখনও এমন কেউ নেই যিনি বাংলা অক্ষরে আইডির নাম না থাকলে ফেসবুকে বন্ধু বানান না? মানে একজনও প্রকৃত অনুসারী পেলাম না'!

মোস্তফা জব্বার বরাবরই নিজের ফেসবুকের বন্ধু তালিকায় রোমান অক্ষরে লেখা নামের বন্ধুদের রাখেন না। তার ফেসবুক আইডির নামও বাংলায়। মাতৃভাষার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাই তিনি বাংলা ভাষায় যাদের ফেসবুক আইডি তাদেরকে পছন্দ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.