Sylhet Today 24 PRINT

ঐশ্বরিয়ায় মুগ্ধ ফরাসি প্রেসিডেন্ট

বিনোদন ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের আয়োজনে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সম্মানে এক মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। আর তাতে উপস্থিত হয়ে পুরো আয়োজনটিকে বাজিমাত করে দিয়েছেন বলিউড গ্ল্যামার কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন।

একেবারেই দেশি লুকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। লাল শাড়িতে নিজেকে জড়িয়ে একেবারে গতানুগতিক ভারতীয় নারীর চরিত্রে নিজেকে উপস্থিত করেছিলেন বচ্চন পরিবারের বধূ। আর তার এমন সাজ কেড়ে নিয়েছে সবার নজর। এমনকি তার সৌন্দর্যে অভিভূত খোদ ফ্রান্সের প্রেসিডেন্টও ঝড়িয়েছেন প্রশংসার ফুলঝুড়ি।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও ওলাঁদ দুই দেশের চলচ্চিত্রের মান ও সম্পর্ক উন্নয়নসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.