Sylhet Today 24 PRINT

প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য, আমি কি ইমরান হাশমি হয়ে যাচ্ছি?: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেছেন, আমার প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রাখছেন পরিচালকরা। আমি কি নিজেও মাঝে মাঝে ভাবি আমি কি টলিউডের ইমরান হাশিম হয়ে যাচ্ছি?

সম্প্রতি পশ্চিম বাংলার দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন নুসরাত। আগামী ১২ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে নুসরাত অভিনীত দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’।

সাক্ষাতকারে নুসরাত বলেন, আমি বরাবর ভাল ছাত্রী ছিলাম। ক্লাস এইট থেকেই স্কলারশিপ পেতাম। আর অভিনয় শুরুর পর থেকে লাভার গার্ল ইমেজটা তৈরি হয়েছে। বিশ্বাস করুন আমি এটাই মেনটেন করতে চাই।

তিনি বলেন, কলকাতায় আমাকে সকলে ঘরের মেয়ে বলেই মনে করেন। অনেকে বিশ্বাসই করে না আমি বাংলাদেশের। এই তো সেদিন শো-তে একজন আমাকে বললেন, ‘তুমি তো আমাগো মাইয়া’।

নুসরাত বলেন, টুয়েলভথ গ্রেড কমপ্লিট করার পর ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা করতাম। তার পর বাংলাদেশের ‘রেডিও ফুর্তি’তে নাইট শোয়ের অফার পাই। যেটা পরে ভাইরাল হয়ে যায়। আসলে টিনএজাররা প্রথম থেকেই আমাকে খুব পছন্দ করে।

হিরো ৪২০-তে নিজের চরিত্র সম্পর্কে এ অভিনেত্রী বলেন, আমার চরিত্রের নাম রাই। একেবারে পাশের বাড়ির মেয়ে। একটু বোকা। সেজন্যই হিরে ৪২০-এর প্রেমে পড়ে যায়।

বলিউডে অফার পাওয়া প্রসঙ্গে বলেন, আশিকির গান দেখেই গাওয়ার কাস্টিং ডিরেক্টর প্রথম ফোন করেন আমাকে। তারপর প্রোডিউসর যোগাযোগ করেছিলেন। আমার চরিত্রটা এখানে বেশ চ্যালেঞ্জিং।

নিজের পছন্দের অভিনেতা হৃতিক রোশন জানিয়ে তিনি বলেন, আমার চাইল্ডহুড ক্রাশ। ওর জন্য আমি সব করতে পারি।

ঢালিউডে শুভ তার ভালো বন্ধু জানিয়ে নুসরাত বলেন, ও তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশের শাহরুখ খান হয়ে যাবে।

একপর্যায়ে সাক্ষাতকার গ্রহিতা প্রশ্ন করেন- আপনাকে তো টলিগঞ্জের ইমরান হাসমিও বলছেন অনেকে।

জবাবে নুসরাত ফারিয়া বলেন, সত্যি। আর বলবেন না! প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রাখছেন পরিচালকরা। আমি কি নিজেও মাঝে মাঝে ভাবি আমি কি টলিউডের ইমরান হয়ে যাচ্ছি?

২৫ বছরে বিয়ে করবেন বলেও এ সাক্ষাতকারে জানান নুসরাত। তবে কাকে বিয়ে করবেন তা জানাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.